কেনাকাটার গাইড

রান্নাঘরের মসলা যেভাবে রাখলে গন্ধ থাকে

গুঁড়া মসলা কেনার কয়েক মাসের মধ্যেই গন্ধ হারিয়ে ফেলে, অথচ প্যাকেটের তারিখ তখনও ঠিক থাকে।

প্রথমত, চুলার পাশে মসলা রাখবেন না। রান্নার তাপ ও বাষ্প দুটোই গন্ধ নষ্ট করে।

দ্বিতীয়ত, কাচের বয়ামে ঢাকনা শক্ত করে রাখুন। খোলা প্যাকেট থেকে বাতাস ঢোকে।

তৃতীয়ত, গোটা মসলা কিনে অল্প অল্প গুঁড়া করুন। গোটা অবস্থায় গন্ধ অনেক দিন থাকে।

আর প্রতিবার শুকনো চামচ ব্যবহার করুন — ভেজা চামচেই বেশিরভাগ বয়াম নষ্ট হয়।

আরো পড়ুন